কোটালীপাড়ায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এ বছর

2025-03-15T17:35:45+00:00
2025-03-15T17:35:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু
কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৯৪)
X

অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এ বছর উপজেলায় ৩০ হাজার ৫৭৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত একটি স্থায়ী কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ ক্যাস্পেইনের উদ্বোধন করেন। 

এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এম ফারুক হোসাইন, ডা. পরিমল , ইপিআই জাকির হোসেনসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, উপজেলার ২৮৮ টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাাস ক্যাম্পেইন কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী ৪৫৫১ জন শিশু কে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৬০২২ জন শিশু কে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy