ওসির শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

এক ছাত্রলীগ নেতাকে ‘আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া ঘটনার’ জেরে হাতাহাতির পর চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেছে

2025-07-02T14:18:05+00:00
2025-07-02T16:51:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওসির শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ২:১৮ পিএম  আপডেট: ০২.০৭.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ৪২৮)
X

এক ছাত্রলীগ নেতাকে ‘আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া ঘটনার’ জেরে হাতাহাতির পর চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল ১০টা থেকে পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ কর্মী অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।
সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা।

এদিকে এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুকে লিখেছেন, পটিয়া থানা মাটির সাথে মিশায়া দিতে হবে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকেরা জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে একজন ছাত্রলীগের নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় গিয়ে ওই নেতাকে গ্রেপ্তার দেখাতে বলেন তারা।

একপর্যায়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা থানা চত্বরে ওই নেতাকে ‘মারধরের চেষ্টা করলে’ পুলিশ বাধা দেয় এবং ‘উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে’ এবং বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদিকরা।
প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা।

পটিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, “মঙ্গলবার রাতে একজনকে থানায় এনে তাকে গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়। ওই সময় থানা চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এর জেরে কিছু ছাত্র বুধবার সকাল থেকে থানা চত্বরে অবস্থান নিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy