সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

2025-08-04T15:44:16+00:00
2025-08-04T15:44:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:৪৪ পিএম   (ভিজিট : ২৩৫)
X

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। গত রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বগুড়া সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে যমুনাপাড়ের পাঁচ ঠাকুরি এলাকায় তাদের ধরে মারপিট করা হয়েছে বলে শোনা গেছে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গরু চুরি করে নৌকাযোগে নিয়ে যাবার সময় গণপিটুনিতে ওই দুজন মারা যান। তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy