ভূমিকম্পের উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফের দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর

2025-09-27T16:40:02+00:00
2025-09-27T16:40:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পের উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম   (ভিজিট : ৩০০)
X

ফের দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর উপজেলা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, মনিরামপুর এলাকাতেই ভূমিকম্পটির উৎপত্তি। রাজধানী ঢাকা থেকে এর অবস্থান প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, আজ ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

প্রসঙ্গত, চলতি মাসে এটি তৃতীয়বার ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 

পরে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক এলাকায় আবারও ৪ মাত্রার ভূমিকম্প হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy