ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ২১ জন রোগী চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ

2025-11-06T13:44:13+00:00
2025-11-06T13:44:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই
মান্দায় ডেঙ্গু আক্রান্ত ২১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:৪৪ পিএম   (ভিজিট : ৭৫)
X

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ২১ জন রোগী চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ বেলা ১২  টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসনিম হোসাইন আরিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত দুই মাসে মোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ফলে সবাই এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এছাড়াও বর্তমানে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিনি আরও বলেন, রোগীদের পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সময়মতো চিকিৎসা নেওয়ায় কোনো রোগীর অবস্থাই গুরুতর হয়নি। নিয়মিত চিকিৎসা, পর্যাপ্ত বিশ্রাম ও সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর এবং গ্রামীণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। জ্বর হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরে পানিশূন্যতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দিনে-রাতে মশারি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সময়মতো চিকিৎসা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গু সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy