চৌদ্দগ্রামে আমন মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারিভাবে ২০২৫-২৬ অর্থবছরের আমন মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্য গুদামে

2025-11-24T20:14:44+00:00
2025-11-24T20:14:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে আমন মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ৪৯)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারিভাবে ২০২৫-২৬ অর্থবছরের আমন মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জামাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাছিনা মমতাজ, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, কৃষক প্রতিনিধি মো. ওমর ফারুক, আবু বক্কর, হায়াত আলী, কাজী আখতার হোসেন, দিদারুল আলমসহ স্থানীয় কৃষক ও কর্মকর্তারা।

উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, চলতি মৌসুমে সরকার নির্ধারিত দরে আমন ধান কেনা হবে। ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৪ টাকা, সিদ্ধ চাউল ৫০ টাকা এবং আতপ চাউল ৪৯ টাকা। চৌদ্দগ্রাম উপজেলায় এবার আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫৩ মেট্রিক টন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো: জামাল হোসেন বলেন, “কোনো ধরনের অগ্রাধিকার বা পক্ষপাত ছাড়াই কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রা দ্রুত পূরণ হলে সরকার অতিরিক্ত বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছে।”

সরকারের এ সংগ্রহ কার্যক্রম কৃষকদের ন্যায্য মূল্যে ধান বিক্রির সুযোগ তৈরি করবে বলে উপস্থিত কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy