ছায়ানটে স্মার্ট কিডস ইন্টারঅ্যাকটিভ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো স্মার্ট কিডস ইন্টারঅ্যাকটিভ স্কুল–ইংলিশ মিডিয়াম প্রি-স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদপুরে অবস্থিত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

2025-11-23T19:46:01+00:00
2025-11-23T19:46:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছায়ানটে স্মার্ট কিডস ইন্টারঅ্যাকটিভ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৫৮৩)
X

ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো স্মার্ট কিডস ইন্টারঅ্যাকটিভ স্কুল–ইংলিশ মিডিয়াম প্রি-স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদপুরে অবস্থিত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দলীয় গান–নাচ, কবিতা আবৃত্তি, নাটক, সলো নাচ ও গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। শিশুদের অংশগ্রহণ, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা দর্শকদের প্রশংসা কুড়ায়।

মঞ্চসজ্জা করেন স্কুলের শিক্ষক শারমিন রুনা, মুমতাহিনা রিয়া ও সুমনা মিম। তারা জানান, শিশুদের উপযোগী একটি রঙিন ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করাই ছিল তাদের লক্ষ্য।

অনুষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করেন ম্যানেজার মৌসুমি তুহিন আক্তার, কো-অর্ডিনেটর আশুরা ইসলাম, ইন-চার্জ ফারমিন আহমেদ ও অ্যাডমিন কর্মকর্তা ঝর্ণা আবেদিন জিনিয়া। তারা বলেন, শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই অনুষ্ঠানের সফলতা।

স্কুলের ফাউন্ডার ও চেয়ারম্যান মহসিন উদ্দিন বলেন, স্মার্ট কিডস শিশুদের সৃজনশীল বিকাশ ও মূল্যবোধ-ভিত্তিক শিক্ষায় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে তিনি প্রতিষ্ঠানের নতুন শাখা হিসেবে রাজধানীর লালমাটিয়ায় কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

স্কুল কর্তৃপক্ষ জানান, শিক্ষকদের শ্রম ও অভিভাবকদের সহযোগিতায় প্রতিবছরই শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে। এবারের আয়োজনও সেই ধারাবাহিকতারই প্রতিফলন।




  বিষয়:   ছায়ানট  স্মার্ট কিডস ইন্টারঅ্যাকটিভ স্কুল  সাংস্কৃতিক অনুষ্ঠান 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy