আগুনে কড়াইল বস্তির সাড়ে ৩ হাজার ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কড়াইল বস্তিতে লাগা আগুনে প্রায় ৬ হাজার ঘরের অর্ধেকই পুড়ে ছাই হয়ে গেছে। বাকি ৩ হাজার ঘরও স্পর্শ

2025-11-25T21:13:23+00:00
2025-11-25T21:24:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগুনে কড়াইল বস্তির সাড়ে ৩ হাজার ঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ৯:২৪ পিএম  (ভিজিট : ২২৪)
X

কড়াইল বস্তিতে লাগা আগুনে প্রায় ৬ হাজার ঘরের অর্ধেকই পুড়ে ছাই হয়ে গেছে। বাকি ৩ হাজার ঘরও স্পর্শ করেছে আগুনের লেলিহান শিখা। একের পর এক দগ্ধদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে। 

রাত ৯টায় বস্তির বাড়িঘর দেখাশোনার দায়িত্বে কর্তব্যরতদের একজন আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন।

আব্দুর রহিম বলেন, ৬ হাজারের মধ্যে সাড়ে ৩ হাজার ঘর পুড়ে ছাই। বাকি ৩ হাজারেও আগুন লেগে আছে। একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে এবং হতাহতদের নিয়ে বের হচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৫ টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সর্বশেষ তথ্যমতে ২১টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 
বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন যে যেভাবে পারছেন, ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার ফাইটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তির রাস্তা অনেক সরু- এ কারণে প্রথমে গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। এরপর গাড়ি প্রবেশ করেল ছিল স্বল্পতা। বিকল্প হিসেবে খাল থেকে পানি তুলে আগুনে ব্যবহার করা হচ্ছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy