মির্জাগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা

2026-01-03T17:04:47+00:00
2026-01-03T17:04:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৫৩)
X

"প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়"  এই প্রতিপাদ্যে  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আমিনুল ইসলাম।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: মলিহা খানম, মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সুবিদখালী দারুস সুন্নাত মসজিদ ও দারুস সুন্নাত ইয়াতিমখানার সাধারণ সম্পাদক মাও মোঃ সামসুদ্দোহা নেছারী, মির্জাগঞ্জ একতা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাওছার, জুলাই যোদ্ধা মোঃ রায়হান, মির্জাগঞ্জ সমাজ সেবা দপ্তরের পল্লী মাতৃকেন্দ্রের সুদ মুক্ত ঋণ কার্যক্রমের গ্রহীতা মোসা:ফাহিমা আক্তার প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy