প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম (ভিজিট : ৭১৩)

X
রাউজানের গহিরায় বিএনপির প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলা বিএনপি শোকসভা ও দোয়া মাহফিলে আয়োজন করেছে।
৪ জানুয়ারি দুপুরে রাউজানের সমাজসেবক মরহুম হানিফ খোন্দকার বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত এই শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান নির্বাচনী আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী গোলাম আকবর খোন্দকার।
তিনি তার বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের তিন বারের প্রধান মন্ত্রী আপসহীন দেশনেত্রীর বেগম খালেদার জিয়ার স্নেহের পরশে পাশে থেকে রাজনীতি করে আসছি। সেই সময় থেকে আমার সাথে যারা ছিলেন তাদের অনেকেই এখন নেই। সর্বশেষ হারালাম দেশের মানুষের প্রাণের স্পন্দন আমাদের সবার প্রিয় দেশনেত্রীকে। শেষ বয়সে এসে তাদেরই পথ মত অনুসরণ করে রাজনীতির মাঠে সক্রিয় আছি।
তিনি রাউজানের সকল ধর্মবর্ণের মানুষ ও দলের নেতাকর্মীদের কাজে নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া চান। একই সাথে সকলের প্রতি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বলেন, ইনশাল্লাহ দলের চেয়াম্যানের বলিষ্ঠ নেতৃত্বে আবার এদেশ বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসবে। সকলেই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হলে রাউজানকে শান্তি ও সমৃদ্ধির জনপদে পরিণত হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার বলেন- বালু, মাটির ব্যবসা নিয়ন্ত্রনে মরিয়া হয়ে উঠা সন্ত্রাসীরা রাউজানকে আতংকের জনপদে পরিণত করেছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রাউজানের তরুনরা ঐক্যবদ্ধ হলে পালাতে বাধ্য হবে।
তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও হাতে নেয়া এক গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন কাজে জনমত সৃষ্টিতে তরুন যুবসমাজের সহযোগিতা চান।
রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শোকসভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌরসভার বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে সমবেত মানুষের জন্য খাবার আয়োজন রাখা হয়।