মাথায় ৭ রাউন্ড গুলি করে সাংবাদিককে হত্যা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর জেলার মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে হত্যা করা হয়েছে। নড়াইল থেকে প্রকাশিত দৈনিক

2026-01-05T20:21:59+00:00
2026-01-05T22:29:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাথায় ৭ রাউন্ড গুলি করে সাংবাদিককে হত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ১০:২৯ পিএম  (ভিজিট : ২৫৯২)
নিহত রানা প্রতাপ
X

নিহত রানা প্রতাপ

যশোর জেলার মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে হত্যা করা হয়েছে। নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ‘বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন রানা প্রতাপ। 

একদিনের ব্যবধানে যশোরে গুলি করে দ্বিতীয় হত্যার ঘটনা এটি। জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে এভাবে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোক পরিবেশ তৈরি হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মনিরামপুরের কপালিয়া বাজারে তাকে গুলি করে সন্ত্রাসীরা, যারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টায় রানা প্রতাপ কপালিয়া বাজারে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বাসিন্দা। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। রানা প্রতাপ কেশবপুর কাটাখালি মৎস্য আড়ৎ সমিতির সভাপতি ছিলেন। কপালিয়া বাজারে তার একটি বরফকল ছিল এবং তিনি ঘের ও মৎস্য ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। রানা প্রতাপের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের পরপরই ঘাতকদের ধরতে আশপাশের এলাকায় তল্লাশি ও অভিযান শুরু করে পুলিশের একাধিক টিম। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy