তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর!

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের মাত্র এক বছরের মাথায় ভেঙে যাচ্ছে গায়ক ও অভিনেতা তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসার।দীর্ঘ

2026-01-10T21:14:34+00:00
2026-01-10T21:14:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৩০০)
X

বিয়ের মাত্র এক বছরের মাথায় ভেঙে যাচ্ছে গায়ক ও অভিনেতা তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসার।

দীর্ঘ ৬ মাস ধরে আলাদা থাকার কথা জানিয়ে তাহসান বলেন, ‘খবরটি সত্য। কয়েক মাস ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি! কিন্তু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে জানাব।’ 
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশক ধরে ব্রাইডাল মেকআপ করছেন এবং নিউইয়র্কে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন।

তাহসানের প্রথম সংসারও বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। ২০০৬ সালে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাহসান-মিথিলার বিচ্ছেদ হয়।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy