শ্যামনগরে শীত বস্ত্র বিতরণের নামে অর্থ আদায়ের অভিযোগে আটক দুই

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগরে এনজিও’র নামে অর্থ আদায়ের অভিযোগে শ্যামনগর থানা উপ-পরিদর্শক আনজির হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে শুক্রবার

2026-01-11T11:22:44+00:00
2026-01-11T11:22:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে শীত বস্ত্র বিতরণের নামে অর্থ আদায়ের অভিযোগে আটক দুই
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ৪০)
X

সাতক্ষীরার শ্যামনগরে এনজিও’র নামে অর্থ আদায়ের অভিযোগে শ্যামনগর থানা উপ-পরিদর্শক আনজির হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে শুক্রবার সন্ধ্যায় দুই জনকে গ্রেপ্তার করেছে। 

আটককৃতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা মাড়িয়ালা থানাঘাটা সাবদালপুর গ্রামের অনিমেষ সরকার ও ফরহাদ হোসেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার শাসছুজ্জাহান কনক গ্রাম পুলিশের সহায়তায় উপজেলার ঈশ্বরীপুর থেকে আটকের পর তাদের দু’জনকে সমাজসেবা কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এসময় তাদের নিকট থেকে ‘এ্যাসেম্বলী অফ গড চার্চ (এজি)’ নাম অংকিত একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান ফরহাদ হোসেনসহ কয়েকজন ব্যক্তি এনজিও কর্মী পরিচয় দিয়ে এলাকার সহজ সরল মানুষ থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে অর্থ আদায় করছিলেন। কম্বলসহ নানা ধরনের উপকরণ সহায়তা দেয়ার নামে তারা পুর্ণ বয়স্ক ব্যক্তির জন্য মাথাপিছু ১২০টাকা এবং শিশুদের জন্য ৫০টাকা হারে উত্তোলন করছিলেন।

বিষয়টি উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি গাজী আল ইমরানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাদের নিজ কার্যালয়ে ডাকেন। একপর্যায়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য তার নিকট পাঠানোর পর ফরহাদের প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এসময় খবর পেয়ে ওসি (তদন্ত) পিয়ার উদ্দীনের মাধ্যমে পুলিশ অনিমেষ ও ফরহাদকে গ্রেপ্তার করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy