নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও জনগণের পাশে থাকব: মাজেদ বাবু

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

অবহেলিত ঈশ্বরগঞ্জবাসীর জনতার জননেতা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, মহান আল্লাহ যদি আমাকে

2026-01-11T19:46:32+00:00
2026-01-11T19:46:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও জনগণের পাশে থাকব: মাজেদ বাবু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৫২)
X

অবহেলিত ঈশ্বরগঞ্জবাসীর জনতার জননেতা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, মহান আল্লাহ যদি আমাকে জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ করে দেন, আমি প্রতিটা ভোট আমানত হিসেবে গ্রহণ করব। আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও জনগণের পাশে থাকব।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু  বলেছেন, একমাত্র জনগণের ভালোবাসাই হচ্ছে আমার শক্তি। জনগণের আমানত আমি কখনো খেয়ানত করবো না। আমি আমার জনগণের পাশে থাকবো। 

রবিবার দুপুরে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জিয়া সমাজ কল্যাণ সংসদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

জনতার জননেতা লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ধানের শীষের মার্কা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। কাজেই মেহনতি মানুষের ন্যায্য ভোট ধানের শীষের পক্ষে হোক। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ  উপজেলা বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে বিএনপিকে বিজয়ী করাতে হবে। আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের বাংলাদেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে সীমাহীন ভালোবাসেন। জনগণের আস্থা ও পছন্দের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। অবহেলিত ঈশ্বরগঞ্জকে উন্নত ও সমৃদ্ধ ঈশ্বরগঞ্জ গড়তে কাজ করব।

বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি জনতার কাছে দায়িত্ব পালন করব। তবে বিশেষ করে তরুণ ও শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পিছিয়ে থাকা জনপদকে উন্নয়নের মূলধারায় ফেরাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy