তাহসান-রোজার বিচ্ছেদ যে কারণে...

বিনোদন ডেস্ক

বিনোদন

গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন তাহসান খান ও রোজা আহমেদ। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে

2026-01-12T15:32:43+00:00
2026-01-12T15:32:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাহসান-রোজার বিচ্ছেদ যে কারণে...
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ৪০২)
X

গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন তাহসান খান ও রোজা আহমেদ। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন। 

সবার মনে একটাই প্রশ্ন কেন তাদের এই বিচ্ছেদ। তাহসানের কাছের কয়েকজন বলছেন, দুজনের জীবন দর্শন আলাদা হয়ে গেছে।

গণমাধ্যমকে তাহসান বলেন, আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।

রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে প্রথম ছবিটি তাহসানের সঙ্গে। বিয়ের ছবিটি প্রথমে পিন করে রেখেছেন রোজা আহমেদ।
তাহসানের ঘনিষ্ঠজনরা বলছেন, তাহসান গান ছেড়ে দিয়েছেন, এটা অনেক বড় একটি ত্যাগ। নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। 

অন্যদিকে, বিয়ের পর রোজার পরিচিতি বেড়ে গেছে। কিন্তু দুজনের জীবন দর্শন দুরকম হওয়ায় দুজনের পথ আলাদা হয়ে গেছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশক ধরে ব্রাইডাল মেকআপ করছেন এবং নিউইয়র্কে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন।বাংলাদেশ ভ্রমণ

তাহসানের প্রথম সংসারও বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। ২০০৬ সালে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাহসান-মিথিলার বিচ্ছেদ হয়।




  বিষয়:   তাহসান  রোজা আহমেদ  বিয়ে  মিথিলা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy