মানিকছড়ি কলেজের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের দরিদ্র ৬০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে

2026-01-12T17:04:27+00:00
2026-01-12T17:04:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়ি কলেজের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৭৮)
X

খাগড়াছড়ির মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের দরিদ্র ৬০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে মেসার্স জামান এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাকিয়া জিনাত বীথি।

কলেজ ছাত্রদলের সভাপতি মো. মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের প্রধান সংগঠক ও সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়ার মিডিয়া ম্যানেজার এম এস পারভেজ, কলেজের প্রভাষক নজরুল ইসলাম ও মেসার্স জামান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. মাসুদ উজ জামান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy