প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম (ভিজিট : ১২৩)

X
ভোলা-১ (সদর) আসনে বিএনপি থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাই এবার ওই আসনে বিএনপি জোটের মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
সোমবার বিকালে জেলা বিএনপির মনোনিত প্রার্থী বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি বিকেল ৫ টার দিকে নিশ্চিত করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এদিকে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হয়ে বিপুল ভোটে প্রথমবারের মত ভোলা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ ও সরকারের বিরুদ্ধে বক্তব্যে দেশ ও বিদেশে ঝড় তোলে। মানুষের কাছে জনপ্রিয় উঠেন।
অন্যদিকে ভোলা-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইতে জাতীয় পাটির প্রার্থী আকবর হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মো: রফিজল হোসেনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকালে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বর্তমানে এই আসনে- বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো: নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদ (জিওপি)র প্রার্থী মো: আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র প্রার্থী মো: মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো: আশ্রাফ আলী রয়েছেন।