সুখবর দিলেন তাহসান খান

বিনােদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর জানিয়েছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে

2026-01-19T10:35:14+00:00
2026-01-19T10:35:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুখবর দিলেন তাহসান খান
বিনােদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ১২৮)
X

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর জানিয়েছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে আনেন তিনি। বিয়েবিচ্ছেদ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়নের পর এবার সুখবর দিলেন এ গায়ক। 

ফের পর্দায় দেখা যাবে তাকে―এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন তাহসান।

নতুন একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। এতে একজন উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বেসরকারি একটি টেলিভিশনের একটি পারিবারিক গেম শো’র সিজন-২-এর উপস্থাপক হিসেবে দেখা যাবে তারকাকে।

তাহসান নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, আমাদের এবারের সিজন সত্যিই জমে উঠেছে। বড় বিষয় হচ্ছে- প্রশ্নগুলোর সার্ভে সারাদেশের ৬৪ জেলা থেকে করা হয়েছে। এ জন্য প্রশ্নগুলো যেমন মজার, একইভাবে চমকপ্রদও।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেব কাজ করছেন। নিউইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে রোজার।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তাহসানের। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।

তাহসান সংগীতশিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংগীত ও অভিনয়, উভয় মাধ্যমেই দুর্দান্ত তিনি। ওপার বাংলা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy