ভূঞাপুরে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভূঞাপুর নৌ পুলিশের

2026-01-19T17:31:25+00:00
2026-01-19T17:31:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৪৫৬)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভূঞাপুর নৌ পুলিশের একটি দল।

সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার যমুনা নদীর সেতু সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভূঞাপুর নৌ পুলিশের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান- সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসময় যমুনা নদীর সেতু সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে এবং তার নির্দেশক্রমে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

নৌ পুলিশের এই অভিযানে নদী তীরবর্তী এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy