প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম (ভিজিট : ২০৩)

X
লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত আশ্রাফুল ইসলাম ৫ দিন ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে (লাইফ সার্পোটে) থাকার পর মঙ্গলবার মারা গেছেন।
গত বৃহস্পতিবার রাত ১০টায় তাকে উত্তর চরবংশী ইউপির ঢালিকান্দি গ্রামের ফসলি খেতে কুপিয়ে ও ইট দিয়ে মাথায় জখম করে গুরুতর আহত করে কিশোর গ্যাং সন্ত্রাসীরা। এ ঘটনায় শনিবার আহত আশ্রাফুলের বাবা আজিজুল হক বাদি হয়ে রিকশাচালক শাহিন বেপারিসহ ১১ জনের নাম সহ অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে রায়পুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। রোববার রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আশ্রাফুল ইসলাম রায়পুরের উত্তর চরবংশী ইউপির খাসেরহাট এলাকার খাঁন বাড়ীর আজিজুল হকের ছেলে এবং রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজে স্নাতক পরীক্ষার্থী। একই ইউপির ঢালিকান্দি এলাকার মোস্তফা বেপারি ভুট্টুর ছেলে অভিযুক্ত রিকশাচালক মাদকসেবি- কিশোর গ্যাং সদস্য শাহিন (২৬)।
নাদিম বলেন, সম্প্রতি রায়পুরের চরআবাবিল ইউপির উদমারা গ্রাম থেকে মাদকসেবনকারি ও কিশোরগ্যাং সদস্য শাহীন বেপারিকে (২৬) কারাগার থেকে জামিনে বাড়ীতে আসে। ডিবি পুলিশ দিয়ে আটক করার পেছনে হাত থাকার অভিযোগ করা হয় আশ্রাফুল ইসলামের (২৪) ওপর। প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাত ১০টায় রিকশাচালক শাহিনের নেতৃত্বে ৮-১০ জনের কিশোর গ্যাং সদস্যদের হামলায় গুরুতর রক্তাক্ত আহত হন আশ্রাফুল ইসলাম। তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, বিকালে জানতে পেরেছি হামলার শিকার কলেজ ছাত্র আশ্রাফুল ইসলাম ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তার ওপর হামলার ঘটনায় শনিবার রাতে প্রধান অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করা হয়। এ মামলায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।