ক্ষোভ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে- মঞ্জু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার

2026-01-21T10:30:32+00:00
2026-01-21T10:30:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্ষোভ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে- মঞ্জু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ১০৪)
X

অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার সুযোগ হয়েছে উল্লেখ করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছন, এমন অনেক মানুষ আছে যাদের আশা ভরসার সর্বশেষ জায়গা ধানের শীষ। এই আসার জায়গা ধরে রাখা এবং সবার আশা পূরণ করতে হলে একে অপরের প্রতি সব রাগ, ক্ষোভ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ৩১নং ওয়ার্ডে হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আব্দুল খালেক ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ। দুপুর ১২টায় এইচ আর প্রিন্স আগাখান স্কুলের প্রধান শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। পরে তিনি শেরে বাংলা রোডস্থ সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক কানিজ মোস্তফা এবং প্রতিবন্ধী সেবা ও সমাজ কেন্দ্রের কনসালটেন্ট আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিকেল ৫টায় ৩০নং ওয়ার্ডের মরিয়মপাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের  সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেন নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব তিনি ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের যৌথ আয়োজনে মীরেরঘাট মহিলা সমাবেশে শেখ জামিরুল ইসলাম জামিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মাহবুব হাসান পিয়ারু, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, এড. সরফরাজ হিরো, শেখ জামিরুল ইসলাম জামিল, আফসার উদ্দিন মাস্টার, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আসলাম হোসেন, বাচ্চু মীর, শহীদ খান, খায়রুল ইসলাম লাল, মেশকাত আলী, মাবুবুর রহমান, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, মোস্তফা কামাল, মেহেদী হাসান লিটন সহ প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy