নাগরিক সকল সুযোগ-সুবিধা ভোগ করতে ভোট দিন- দাঁড়িপাল্লার প্রার্থী হামিদ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ঢাকাসহ বিভিন্ন স্থানের মানুষ নাগরিক সকল সুযোগ সুবিধা ভোগ

2026-01-24T12:01:41+00:00
2026-01-24T12:01:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাগরিক সকল সুযোগ-সুবিধা ভোগ করতে ভোট দিন- দাঁড়িপাল্লার প্রার্থী হামিদ
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ৮৪)
X

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ঢাকাসহ বিভিন্ন স্থানের মানুষ নাগরিক সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। কিন্তু, কুতুবদিয়া- মহেশখালীর মানুষ এ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কেন এ দ্বীপের মানুষ বৈষম্যের শিকার হবে। 

এ বৈষম্যের শিকার থেকে কুতুবদিয়ার মানুষ মুক্তি চায়। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে নির্বাচনী প্রথম পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় কুতুবদিয়া- মগনামা সাগরপথে সী-ট্রাক চালুর ব্যবস্থা করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এ পথসভায় তিনি আরও বলেন , সকল বৈষম্য দূর করতে শ্রমিক-মজুর ও খেটে খাওয়া মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান করেন তিনি। 

উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় এ পথসভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, কক্সবাজার জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এড. দেলোয়ার হোসেন, গোলাম কবির, অধ্যক্ষ আবু মুসা, আবু হেনা মোস্তফা কামাল , আকবর খানসহ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy