আবারও সিনেমা হলে ঢালিউড রাজপুত্র সালমান শাহ!

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

প্রায় তিন দশক আগে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢালিউড রাজপুত্র সালমান শাহ। কিন্তু তার আকাশচুম্বী

2026-01-26T11:08:59+00:00
2026-01-26T11:08:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আবারও সিনেমা হলে ঢালিউড রাজপুত্র সালমান শাহ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ৭৯)
X

প্রায় তিন দশক আগে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢালিউড রাজপুত্র সালমান শাহ। কিন্তু তার আকাশচুম্বী জনপ্রিয়তায় আজও ভাটা পড়েনি। টেলিভিশন কিংবা বড় পর্দায় তার অভিনীত সিনেমাগুলো শতবার দেখার পর সিনেমাগুলো আজও নতুনের মতো ভক্তদের কাছে। 

ঢালিউড রাজপুত্র সালমান চলে যাওয়ার দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় মুক্তি পেয়েছে এই অভিনেতার জনপ্রিয় তিনটি চলচ্চিত্র। পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস আয়োজন করেছে বিশেষ সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শনী। ‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় দেখানো হচ্ছে অভিনেতার দর্শকপ্রিয় তিনটি সিনেমা ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। সিনেমা তিনটি পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ। 

সপ্তাহব্যাপী প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ এই আয়োজন চলবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত। 

লায়ন সিনেমাস কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানায়, সালমান শাহ ছিলেন এমন একজন নায়ক, যিনি শুধু সফল সিনেমা উপহার দেননি বরং পুরো একটি প্রজন্মের রুচি ও ভাবনায় প্রভাব ফেলেছেন। তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব আজও সিনেমাপ্রেমীদের আবেগাপ্লুত করে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy