কেন্দুয়ায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের মতবিনিময়

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষেইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) এর দুজন প্রতিনিধি নেত্রকোণার কেন্দুয়া

2026-01-26T19:22:45+00:00
2026-01-26T19:22:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের মতবিনিময়
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১৭২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) এর দুজন প্রতিনিধি নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে এ সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।

এ সময় জেলার ৫টি সংসদীয় আসনে নির্বাচনকালীন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন বলে জানান তাঁরা । সেই সাথে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের প্রতিটি কেন্দ্রের সার্বিক খোঁজ খবর নেন। যেমন- কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কিনা, ঝুঁকিপূ্র্ণ কেন্দ্রের তালিকা কতগুলো, কেমন চ্যালেঞ্জ রয়েছে এখানে ইত্যাদি । তথাপি তাঁরাও বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহায়তা করা, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি করা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সম্মান দৃঢ় করার লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে এ সাক্ষাতে উঠে আসে ৷

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, সাক্ষাৎকালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে ৷ তিনি আরো বলেন, যদিও এখনও পর্যন্ত তাঁরা নির্বাচন কমিশনের অথোরাইজেশন লেটার পাননি। 

উল্লেখ্য মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইয়াবস গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম উদ্বোধন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy