ভারতীয় সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক বা চলচ্চিত্রের গান গাওয়া থেকে অবসর

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক বা চলচ্চিত্রের গান গাওয়া থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার (২৭ জানুয়ারি)

2026-01-28T10:40:01+00:00
2026-01-28T15:50:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্লেব্যাক থেকে অবসর নিলেন অরিজিৎ সিং, কিন্তু কেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ এএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৫০ পিএম  (ভিজিট : ১৩৯)
অরিজিৎ সিং
X

অরিজিৎ সিং

ভারতীয় সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক বা চলচ্চিত্রের গান গাওয়া থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

অরিজিৎ জানান, দীর্ঘ দেড় দশকের এই যাত্রা তার জন্য ছিল অসাধারণ। তবে এখন তিনি স্বতন্ত্র সঙ্গীত ও কম্পোজিশনের দিকে মনোযোগ দিতে চান। তিনি স্পষ্ট করেন, সঙ্গীত জগত থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না।

বর্তমানে আগে থেকে চুক্তিবদ্ধ গানগুলোর কাজ তিনি শেষ করবেন। ফলে ২০২৬ সালের কিছু চলচ্চিত্রে এখনও তার কণ্ঠ শোনা যাবে।

এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে বলিউড সঙ্গীতের একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছে।

কেন এই সিদ্ধান্ত? অরিজিৎ নিজের ব্যক্তিগত এক্স হ্য়ান্ডেল (WhoamI)-তে জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি হুট করে নেননি। দীর্ঘদিন ধরেই তিনি প্লে-ব্যাক থেকে বিরতি নেওয়ার কথা ভাবছিলেন। তাঁর এই চরম সিদ্ধান্তের নেপথ্যে থাকা প্রধান কারণ তিনি হাঁফিয়ে উঠেছেন। অরিজিৎ বলেন, তিনি খুব দ্রুত একঘেয়েমিতে ভোগেন। একই ধরনের গান বা একই ধাঁচের কাজ করতে করতে তিনি ক্লান্ত। তিনি জানিয়েছেন, একঘেয়েমি কাটানোর জন্যই তিনি মঞ্চে পারফর্ম করার সময় নিজের পুরোনো গানের অ্যারেঞ্জমেন্ট বা সুর বদলে দেন। তাঁর কথায়, ‘আমি বোর হয়ে গিয়েছি। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সঙ্গীত নিয়ে কাজ করতে হবে’।

অরিজিতের মতে, তিনি এমন কোনো নতুন গায়কের গান শোনার জন্য মুখিয়ে আছেন, যার কণ্ঠ তাঁকে সত্যিকারের প্রেরণা বা মোটিভেশন জোগাবে। নতুনদের জায়গা করে দিতে এবং নিজে নতুন কিছু শিখতেই এই পথ থেকে সরে দাঁড়ানো।

কেরিয়ারের মধ্যগগনে থেকে এমন সাহসী ঘোষণা খুব কম শিল্পীই করতে পারেন। অরিজিৎ জানিয়েছেন, অবশেষে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সাহস সঞ্চয় করেছেন। বাণিজ্যিক গণ্ডি পেরিয়ে তিনি এখন স্বতন্ত্র মিউজিক (Independent Music) এবং নতুন সৃজনশীল কাজে মনোনিবেশ করতে চান। তবে অরিজিৎ জানিয়েছেন, তাঁর কিছু কমিটমেন্ট রয়েছে। তাই এই বছর হয়ত তাঁর বেশকিছু গান শ্রোতা-দর্শকরা শুনতে পাবে পর্দায়।

অরিজিতের এই স্বীকারোক্তি বুঝিয়ে দিল, তিনি কেবল একজন গায়ক নন, তিনি একজন খাঁটি শিল্পী। জনপ্রিয়তার মোহে অন্ধ না হয়ে তিনি বেছে নিলেন সঙ্গীতের সেই পথ, যা তাঁকে নতুন করে বাঁচার আনন্দ দেবে।





  বিষয়:   সঙ্গীত শিল্পী  অরিজিৎ সিং  চলচ্চিত্র  গান  প্লেব্যাক 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy