সদরপুরে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটবীজ উৎপাদনকারী চাষীদের

2026-01-28T15:11:47+00:00
2026-01-28T15:11:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সদরপুরে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ২৪০)
সদরপুরে পাটবীজ উৎপানকারী চাষী প্রশিক্ষণে বক্তব্য শেষে পাটের ব্যাগ বিতরণ করেন ইউএনও শরীফ শাওন।
X

সদরপুরে পাটবীজ উৎপানকারী চাষী প্রশিক্ষণে বক্তব্য শেষে পাটের ব্যাগ বিতরণ করেন ইউএনও শরীফ শাওন।

‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে বুধবার একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন পাট উন্নয়ন কর্মকর্তা মো. মতিয়ার রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, জেলা পাট উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক পর্যায়ের পাটচাষীরা।

প্রশিক্ষণটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy