শেরপুরে জামায়াত নেতার হত্যাকাণ্ড

স্টাফ রিপোর্টার ও শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে ৩দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩৪ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এতে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৪ জন।

2026-01-31T11:15:14+00:00
2026-01-31T12:56:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে জামায়াত নেতার হত্যাকাণ্ডের তিনদিন পর স্ত্রীর মামলা
স্টাফ রিপোর্টার ও শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম  আপডেট: ৩১.০১.২০২৬ ১২:৫৬ পিএম  (ভিজিট : ২১০)
নিহত জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
X

নিহত জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে ৩দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩৪ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এতে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৪ জন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় এ মামলা দায়ের করেন নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া। আর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বিতণ্ডা শুরু হয়। পরে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের পিটুনীতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।

জেলা আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।





  বিষয়:   শেরপুর  জামায়েত নেতা  হত্যাকাণ্ড  মামলা  ঝিনাইগাতী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy