প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম (ভিজিট : ৫৭)

X
হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী মিছিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ধানের শীষের পক্ষে বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) দুপুরে আটঘরিয়ার দেবোত্তর বাজার সহ বিভিন্ন বাজারে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন হাবিবুর রহমান হাবিব।
মিছিলটি আটঘরিয়ার বিভিন্ন বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যদের মাঝে আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম,আটঘরিয়া পৌর বিএনপি‘র সভাপতি আজহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শেখ, হোসেন সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন, উপজেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক আছিম উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে “ভোট দেবো কিসে ধানের শীষে, তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, জয় জয় হবে জয় ধানের শীষের হবে জয় ইত্যাদি স্লোগান মুখরিত হয়।
হাবিবুর রহমান হাবিব দেবোত্তর বাজারের প্রত্যেক দোকানীর সাথে সাক্ষাৎ করে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। পরে তিনি আটঘরিয়া ও চাাঁদভা বাজারে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।