ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

“মানুষ আগে, রাজনীতি পরে—স্বপ্নের আলো ঘরে ঘরে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও

2026-02-06T17:09:49+00:00
2026-02-06T17:09:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ৩৫৮)
X

“মানুষ আগে, রাজনীতি পরে—স্বপ্নের আলো ঘরে ঘরে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মাদ আনোয়ার সাদাত।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানবিক, আধুনিক ও সমৃদ্ধ ত্রিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের এ স্বতন্ত্র প্রার্থী তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন।

মুহাম্মাদ আনোয়ার সাদাত বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা এবং পারিবারিক ও সামাজিক বাস্তবতার আলোকে ত্রিশালের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করে একটি বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার মধ্যে রয়েছে- উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা।

তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে। এ সময় সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। জনগণের সেবায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ইনশাআল্লাহ ত্রিশালকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy