প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম (ভিজিট : ১২৬)

X
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মীর শাহে আলমের পক্ষে উপজেলা ব্যাপী গণসংযোগ করেছেন বগুড়া জেলা বিএনপির উপদেস্টামন্ডলীর সদস্য, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি, ঢাকাস্থ নিবেদিকা ছাত্রী নিবাসের পরিচালক অধ্যক্ষ মোস্তাফিজার রহমান মোস্তা।
গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে মতবিনিময় করে বলেন, শাহে আলমকে শীবগঞ্জের সার্বিক উন্নয়নে এলাকার স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের সফল নেতা তারেক রহমানের অত্যান্ত আস্থাভাজন মীর শাহে আলম নির্বাচিত হলে শিবগঞ্জের উন্নয়নের দ্বায়িত্ব নিবেন তারেক রহমান। তাই শাহে আলমকে ধানের শীষে ভোট দিতে ভুল করবেন না। সে নির্বাচিত হলে একজন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। এজন্যই শিবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে মীর শাহে আলমের বিকল্প নেই।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সমাজ সেবক আজাদ রহমান, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রহমান, রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোফাজ্জ্বল হোসেন মোফা, আলহাজ্ব মোস্তাজুল হোসেন, আলহাজ্ব আব্দুর রশিদ আকন্দ, জাহিদুল ইসলাম, আবুল কালাম, মিলু আকন্দ, যুবদল নেতা মেহেরান হোসেন, ছাত্রদল নেতা নাহিদ হোসেনসহ আরও অনেকে।