সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল : বুবলী

বিনোদন রিপোর্ট

বিনোদন

আবারও মা হচ্ছেন বুবলী। এই নিয়ে যখন চারদিকে আলোচনা। এরই মাঝে শুক্রবার রাজধানীর একটি দোকানের উদ্বোধনে অংশ নেন

2026-02-09T15:55:26+00:00
2026-02-09T15:55:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল : বুবলী
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৬৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আবারও মা হচ্ছেন বুবলী। এই নিয়ে যখন চারদিকে আলোচনা। এরই মাঝে শুক্রবার রাজধানীর একটি দোকানের উদ্বোধনে অংশ নেন শবনম বুবলী। যেখানে অভিনেত্রী মা হবার বিষয়টি এড়িয়ে গেলেও ব্যক্তিগত কথা সময় সুযোগ অনুযায়ী বললেন, এমনটা জানিয়েছেন সাংবাদিকদের। তবে কথার ফাঁকে ফাঁকে শাকিব খান আর তার সিনেমার প্রশংসা শোনা যায় নায়িকার মুখে।

 বুবলী বলেন, শাকিব খানের সিনেমা মানে অনেক ধামাকা। এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন। আমি সব সময় বলি, আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, তাহলে শাকিব খান সেখানের প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমাদের প্রিন্স। তার নতুন সিনেমা প্রিন্সও আশা করি হিট হবে।

শাকিবের সঙ্গে আবারও অভিনয়ে ফিরবেন বলে আশাবাদী নায়িকা। তিনি বলেন, ব্যাটেবলে মিললে তার সঙ্গে অভিনয়ে দেখা যাবে। সামনে ভালোবাসা দিবস। বুবলীর কাছে ভালোবাসা মানে কী। এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, আমার কাছে ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস, আস্থা, সেক্রিফাইস, কম্রোমাইস। এই ব্যাপারগুলো নিয়েই ভালোবাসা।  

শাকিবের থেকে পাওয়া সেরা উপহার কী। এমন কথার জবাবে বুবলী বলেন, এত বছরের পরিবার, সম্পর্ক। অনেক অনেক স্মৃতি আছে। সুন্দর সুন্দর মেমোরি আছে। অনেক উপহার দেয়া-নেয়া হয়। আমাদের স্পেশাল মুহূর্তও অনেক।

আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেবেন কিনা স্পষ্ট কিছু বলেননি শবনম বুবলী। তবে ভোট নিয়ে আশাবাদী তিনি। প্রত্যাশা রাখেন, শিল্পী হিসেবে যেন নিরাপদে কাজ করতে পারেন। নারী পুরুষ বৈষম্য যেন না থাকে। তবে যে সরকার আসুক, সবার প্রতি ভালোবাসা জানিয়েছেন নায়িকা। চান, সবাই কাঁধে কাঁধ রেখে কাজ করুক।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy