প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম (ভিজিট : ২১২)

X
সদর উপজেলায় উঠান বৈঠক ও গণমিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন বি.কে বাড়ীতে উঠান বৈঠক ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারী) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে ওই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বি কে বাড়ী ২নং ওয়ার্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ১নং ওয়ার্ড তালতলী গিয়ে শেষ হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। এছাড়াও মির্জাপুর ইউনিয়ন বিএনপির বদিউল আলম বাদল, তৈয়ব আলী সিকদার, জেলা ছাত্র দলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মনোয়ার হোসেন মুসুল্লী সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার নারী-পুরুষ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।