প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ এএম (ভিজিট : ৬৮)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ টহল দিয়েছে র্যাব-৮। জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে তারা। বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন নির্বাচনী এলাকায় টহল দিয়েছে র্যাব-৮ এর একাধিক টিম।
র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, নির্বাচনকে নির্বিঘ্ন করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে জোরালো তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সন্দেহভাজন ও যেকোন প্রকার বিশৃঙ্খলাকারী সম্পর্কে র্যাবকে অবগত করার জন্য অনুরোধ করেছেন তিনি। উল্লেখ্য, জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনে র্যাব-৮ দৃঢ় প্রতিজ্ঞ বলে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।