ফকিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার

2026-02-10T16:33:40+00:00
2026-02-10T16:33:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৫০২)
X

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজের পক্ষ থেকে উপজেলার ৩০টি পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর তালিকায় ছিল- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি বেসন, ৩ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি সেমাই, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, আধা কেজি আদা, সাড়ে ৭৫০ গ্রাম খেজুর, ১ কেজি লবণ এবং হলুদ, মরিচ ও জিরাসহ মোট ২০ প্রকার খাদ্যসামগ্রী।

স্থানীয়রা জানান, রমজানের আগে এমন খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন অসহায় পরিবারগুলো। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগ মানবিক সহায়তার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy