টাঙ্গাইলে ৮টি আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট কাস্টিং ৪৮.৯৭% শতাংশ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো

2026-02-12T16:31:20+00:00
2026-02-12T16:31:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ৮টি আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট কাস্টিং ৪৮.৯৭% শতাংশ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ৭৩)
X

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ২টা পর্যন্ত ৮টি আসনে ভোট পড়েছে গড়ে ৪৮.৯৭ শতাংশ। এদিকে সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি লক্ষ করা গেছে। 

এ দিকে নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এবার ৮টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মধুপুরে ৫৪ ৩৭ শতাংশ, ধনবাড়ীতে ৫২ শতাংশ, গোপালপুরে ৫৫ শতাংশ, ভূঞাপুরে ৫১ শতাংশ, ঘাটাইলে ৪৫.৬৫ শতাংশ, কালিহাতীতে ৫০ শতাংশ, সদরে ৪৮ শতাংশ, নাগরপুর ও দেলদুয়ারে ৪৯ শতাংশ, মির্জাপুরে ৪৬ শতাংশ, বাসাইলে ৪২ শতাংশ এবং সখীপুরে ৪৭ শতাংশ  ভোট কাস্টিং হয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১ হাজার ৬৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬ হাজার ৪৩১ জন এবং পৌলিং অফিসার ১২ হাজার ৮৬২ জন দায়িত্ব পালন করছেন। ভোটাররা বলেন, আগের থেকে ভোট সুষ্ঠু হচ্ছে। নির্বাচনের পরিবেশও ভালো। আমরা কোন বাধা ছাড়াই ভোট দিতে পারছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি ও গুজব রটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সর্তক রয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy