‘যে লাউ সেই কদুই যেন না হয়’

বিনোদন ডেস্ক

বিনোদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে বর্তমানে দেশের বাইরে

2026-02-12T16:46:49+00:00
2026-02-12T16:46:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘যে লাউ সেই কদুই যেন না হয়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৮৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি, ফিরবেন মার্চের মাঝামাঝি। 

দেশে থাকলে জাতীয় নির্বাচনে এটাই হতো তার প্রথম ভোট। নিজের প্রথম ভোট দিতে না পারার আক্ষেপের পাশাপাশি তিনি নতুন সরকার ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিলেন কড়া সতর্কবার্তা।

প্রবাস থেকে ফারিণ বলেন, “সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।”

তাসনিয়া ফারিণ হতাশ হতে নারাজ। তিনি বিশ্বাস করেন, মানুষ যে স্বপ্ন নিয়ে দেশ গড়তে চেয়েছিল, তা পূরণ হবে। 

তিনি বলেন, “মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার সেই ধারণা ভুল প্রমাণ করবে।”

৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে ফারিণ বলেন, “একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে ‘যে লাউ সেই কদু’ই থাকবে।”





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy