গানের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই : তানিয়া বৃষ্টি

বিনোদন রিপোর্ট

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। নাটক ও

2026-02-14T15:27:54+00:00
2026-02-14T15:27:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গানের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই : তানিয়া বৃষ্টি
বিনোদন রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ৫৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। নাটক ও টেলিভিশন পর্দায় তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি, তবে অনেকেই হয়তো জানেন না যে অভিনয়ের পাশাপাশি সংগীতের সঙ্গেও তার উপস্থিতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই প্রতিভা নিয়েই খোলামেলা কথা বলেছেন তিনি। তানিয়া বৃষ্টি বলেন, ‘শুধু অভিনয় নয়, গানও তার শৈশবের ভালোবাসা। ব্যস্ত অভিনয়জীবনের কারণে এতদিন নিজের মৌলিক গান প্রকাশ করা হয়ে ওঠেনি, তবে সেই স্বপ্ন কখনো ছেড়ে দেননি। বরং সময়ের অপেক্ষায় ছিলাম। সব সময়ই মনে হতো একটু অবসর পেলেই গান নিয়ে মনোযোগী হব এবং নিজের গান প্রকাশের উদ্যোগ নেব। কিন্তু নাটকের টানা শুটিং, বিভিন্ন আয়োজন এবং পেশাগত ব্যস্ততার কারণে সেই পরিকল্পনা বারবার পিছিয়ে গেছে।’

দীর্ঘদিনের সেই অপেক্ষার পর সম্প্রতি নিজের অভিনীত একটি নাটকে কণ্ঠ দেয়ার সুযোগ পান এ অভিনেত্রী। পাশাপাশি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান পরিবেশন করেন। এ দুই অভিজ্ঞতার পর থেকেই দর্শকদের মধ্যে তার সংগীত প্রতিভা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

গানের প্রতি তার অনুরাগ কোনো হঠাৎ করে তৈরি হওয়া শখ নয়। ছোটবেলা থেকেই তিনি প্রথাগতভাবে সংগীতশিক্ষা নিয়েছেন। দেশের প্রাচীন ও স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট এবং শিশু-কিশোরদের ঐতিহ্যবাহী সংগঠন কচি-কাঁচার মেলা থেকে নিয়মিত তালিম নিয়েছেন তিনি। সেখানেই তার সংগীতচর্চার ভিত্তি তৈরি হয়। 

তানিয়া বৃষ্টি মনে করেন, অভিনয় ও সংগীত একে অন্যের পরিপূরক। গান শেখার অভিজ্ঞতা তার অভিনয়ের আবেগ প্রকাশে সহায়ক হয়েছে। এখন তিনি সময় বের করে নিজের মৌলিক গান প্রকাশের বিষয়ে আরো গুরুত্বের সঙ্গে ভাবছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy