পর্দার আড়ালের বাস্তবে প্রেম করেছেন যে তারকারা

অনলাইন ডেস্ক

বিনোদন

পর্দায় চরিত্রকে বাস্তব করে ফুটিয়ে তুলতে তারকাদের বহুবার প্রেমে পড়তে দেখা যায়। আবার বিরহে কাঁদতেও। কিন্তু সেই প্রেমের

2026-02-14T15:38:13+00:00
2026-02-14T15:38:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পর্দার আড়ালের বাস্তবে প্রেম করেছেন যে তারকারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৯৮)
X

পর্দায় চরিত্রকে বাস্তব করে ফুটিয়ে তুলতে তারকাদের বহুবার প্রেমে পড়তে দেখা যায়। আবার বিরহে কাঁদতেও। কিন্তু সেই প্রেমের অভিনয় যখন বাস্তবে রূপ নেয় তখন তা সিনেমাকে হার মানায়। 

দেশের বিনোদন অঙ্গনে এমন বেশ কিছু জুটি রয়েছেন, যাঁদের রসায়ন কেবল পর্দায় আটকে থাকেনি, বরং তা গড়িয়েছে বিয়ের পিঁড়ি পর্যন্ত। 

মৌসুমী-ওমর সানী


নব্বইয়ের দশকের সাড়া জাগানো রোমান্টিক জুটি ওমর সানী ও মৌসুমী। ‘দোলা’ সিনেমার শুটিং করতে গিয়েই তাঁদের মন দেওয়া-নেওয়া। এরপর ১৯৯৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে এক ছাদের নিচে বাস করছেন এই তারকা দম্পতি।

শাকিব খান-অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার সবচেয়ে সফল ও জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বড়পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের বুঁদ করে রেখেছিল। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে এই জুটির যাত্রা শুরু। এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা প্রায় ৮০টিরও বেশি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। পর্দার আড়ালে জমেছিল তাঁদের গভীর সম্পর্ক। কিন্তু ক্যারিয়ারের কথা চিন্তা করে দীর্ঘ আট বছর সম্পর্ক এবং বিয়ের খবর গোপন রেখেছিলেন। 

শাকিব খান-শবনম বুবলী


মেগাস্টার শাকিব খানের হাত ধরে সংবাদ পাঠিক থেকে ঢালিউড নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শবনম বুবলী। ‘বসগিরি’ সিনেমার পর এই জুটি দর্শকদের উপহার দিয়েছেন এক ডজনেরও বেশি সিনেমা। পর্দায় তাঁদের রোমান্স দেখে ভক্তদের মনে আগে থেকেই সন্দেহ দানা বেঁধেছিল। কিন্তু দীর্ঘদিন তাঁরা সম্পর্কের বিষয়টি আড়ালে রেখেছিলেন। এরপর ২০২২ সব জল্পনা অবসান ঘটিয়ে বুবলী নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি সামনে আনেন।

শরীফুল রাজ- পরীমণি

পরীমণি ও অভিনেতা শরীফুল রাজ জুটি একসময় টক অব দ্য টাউন ছিল। তাঁদের প্রেমের শুরুটা ছিল সিনেমার মতো। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিং সেটে প্রথম পরিচয়। মাত্র সাত দিনের পরিচয়েই তাঁরা একে অপরের প্রেমে পড়েন। সম্পর্কের বাঁধন মজবুত করতে অনেকটা গোপনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নাঈম-শাবনাজ

‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়া অভিনেতা নাঈম ও অভিনেত্রী শাবনাজের। এই জুটি প্রথম ছবিতেই আকাশচুম্বী জনপ্রিয়তা পান। পর্দার সেই মিষ্টি প্রেম বাস্তবে রূপ নিতে সময় নেয়নি। ১৯৯৪ সালে তাঁরা বিয়ে করেন। 

মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশা

‘পারাপার’ নাটকের সেটে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রথম পরিচয়। এরপর দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেম। ২০১০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

নাটকের পাড়ায় অনেক জুটি তৈরি হয়েছে।তবে নীলয় আলমগীর ও জিয়াউল ফারুক অপূর্বর ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়ে নতুন করে ঘর বাঁধার গল্পগুলো বছর জুড়ে ভক্তদের চর্চায় থাকে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy