
X
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার আলোচিত নাম শাকিব খান ও শবনম বুবলী। দুই তারকার একটি সন্তানও আছে। তবে প্রায় সময় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা উঠে। এবার এক পডকাস্টে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন বুবলী। শাকিবের সঙ্গে বিচ্ছেদ আবার বিয়ে করার প্রসঙ্গ উঠে আসে প্রায় সময়। এবার সেই জল্পনার জবাব দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। পডকাস্টে সঞ্চালক বুবলীকে প্রশ্ন করেন কবে আবার বিয়ে করতে যাচ্ছেন। বুবলী জবাবে সাফ জানিয়েছেন তার এবং শাকিব খানের এখনো আনুষ্ঠানিক কোনও ডিভোর্স হয়নি। ফলে তার নতুন করে বিয়ে করার প্রশ্নই ওঠে না।
বুবলী স্পষ্ট ভাষায় বলেন, শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না। শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে বুবলী বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনও অপশন থাকে না।
তার এই বক্তব্যে পরিষ্কার, সম্পর্কের জটিলতা থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি এ কথাই তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন। শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাদের মধ্যে অভিমান বা ভুল বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়। তিনি আবারও বলেন, আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।
এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু দাম্পত্য প্রসঙ্গই নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন। সব মিলিয়ে, ভালোবাসা দিবসে সম্পর্ক নিয়ে সরাসরি অবস্থান জানিয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় এক সময়ের টেলিভিশন সংবাদ পাঠিকা বুবলীর। খুব অল্প সময়েই নিজের অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নায়িকা বুবলীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ‘বসগিরি’, ‘শুটার’, ‘সুপারহিরো’, ‘ক্যাপ্টেন খান,’ ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ইত্যাদি।
বাংলাদেশের সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমাতেও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। সিনেমার নাম ‘ফ্ল্যাশব্যাক’। সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট প্রযোজিত থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৌরভ দাস।
ব্যক্তিগত জীবনে এ নায়িকা ঢাকাই চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছেন। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এর পর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে।
এদিকে সিনেমা পাড়ায় গুঞ্জন রটেছে ফের শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন বুবলী। সন্তান জন্ম দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে এই নায়িকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার অনাগত সন্তানের পিতা চিত্রতারকা শাকিব খান! দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় দ্বিতীয় সন্তান জন্ম দিবেন নায়িকা। রমজানের শুরুর দিকে বুবলীর যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে।
শাকিব খানও এখন ব্যস্ত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিংয়ে। প্রিন্স দিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে আবু হায়াত মাহমুদের। তিনিও হাত পাকিয়েছেন নাটক বানিয়ে। ওটিটিতেও আছে তাঁর নির্মিত কনটেন্ট। আবু হায়াত মাহমুদের প্রিন্স সিনেমায় শাকিব হাজির হবেন নব্বইয়ের দশকের গ্যাংস্টাররূপে। সব ঠিক থাকলে আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স।
প্রিন্সের আগে শাকিব শুটিং করেছেন ‘সোলজার’ সিনেমার। এটি বানাচ্ছেন সাকিব ফাহাদ। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাহাদের এটি প্রথম সিনেমা। দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সোলজার সিনেমার কাহিনি। বাস্তবতা, সংগ্রাম আর আশাবাদের গল্প বলবে সোলজার। এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে এই সিনেমার।
শাকিব খানের কোরবানির ঈদের সিনেমাও চূড়ান্ত। সেই সিনেমাতেও শাকিব ভরসা রাখছেন নতুন নির্মাতার ওপর। বানাবেন আজমান রুশো। এর আগে বেশ কিছু বিজ্ঞাপন বানিয়ে হাত পাকিয়েছেন এই নির্মাতা। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণের পালা তার। প্রাথমিকভাবে সিনেমার নাম রাখা হয়েছে ‘রকস্টার’। এই সিনেমা দিয়েই শাকিব ফিরছেন রোমান্টিক গল্পে।
জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্পে তৈরি হবে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়।