দেড় বছর পর কার্যালয়ের তালা খুললেন আওয়ামী লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দেড় বছরেরও বেশি সময় পরে অফিসে গেলেন কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের দুইদিন পর তারা

2026-02-15T21:33:36+00:00
2026-02-15T21:33:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেড় বছর পর কার্যালয়ের তালা খুললেন আওয়ামী লীগ নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৩২০)
X

দেড় বছরেরও বেশি সময় পরে অফিসে গেলেন কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের দুইদিন পর তারা অফিস খুলে সেখানে প্রবেশ করেন। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। 

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগরের কয়েকজন নেতাকর্মী তালা খুলে অফিসে প্রবেশ করেন।

অফিস রুমের সামনের খোলা চত্বরে একটি খুঁটিতে তারা জাতীয় পতাকা টাঙান। এরপর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার দুটি ছবি পাশাপাশি রেখে ফুল দিয়ে মাল্যদান করেন। নেতা-কর্মীরা প্রায় ঘণ্টাখানেক অফিসে অবস্থান করেন। 

এ সময় তাদেরকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে অফিসে তালা লাগিয়ে তাদেরকে চলে যেতে দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেলে অনেকেই ঘটনাস্থলে ছুটে আসেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫টার দিকে নেতাকর্মীরা এসে অফিসে প্রবেশ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত বলেন, নির্বাচন শেষ হওয়ার দুইদিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। আদালতের নির্দেশে দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারও ইন্ধন রয়েছে।

প্রসঙ্গত, চব্বিশের গণ-অভ্যুত্থানের শেষ দিকে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্রজনতা এই অফিসটির তালা ভেঙে আগুন জ্বালিয়ে দেয়। তখন থেকেই এই অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy