প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম (ভিজিট : ৪২)

X
রাজবাড়ী–বালিয়াকান্দি সড়কে দুর্ঘটনায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় আনুমানিক ৬টা ৪০ মিনিটে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মশাররফ হোসেন (৩৮) রাজবাড়ী সদর উপজেলার বানীবহ এলাকার মোঃ বাতেন মোল্লার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অটোগাড়িটির দৃশ্যমান কোনো বড় ক্ষয়ক্ষতি দেখা যায়নি এবং গাড়িতে কোনো যাত্রী ছিল বলেও তারা নিশ্চিত করতে পারেননি। স্থানীয়রা ঘটনাস্থলে এসে রাস্তার মাঝখানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এঘনায় পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে বলে থানা পুলিশ জানান।