রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী পৌরশহরে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার

2026-02-17T20:40:48+00:00
2026-02-17T20:40:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৫২)
X

রাজবাড়ী পৌরশহরে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। নিহত জাহিদ ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জাহিদ হাসান খাবার খেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একই সড়কের সাহেব আলী ওরফে মনোর দোকানে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। 

নিহতের বড় ভাইয়ের ছেলে শিহাব ফকীর জানান, আমরা জানতাম না কাকার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল। গতকাল দুই ব্যক্তি বাড়িতে এসে কাকার কাছে পাওনা ২ হাজার ৫০০ টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছিল বলে পরে দাদির কাছ থেকে শুনেছি। কিন্তু প্রকাশ্যে কে বা কারা এমন ঘটনা ঘটালো আমরা জানি না। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

নিহতের বাবা মাহাতাব ফকীর জানান, আমার ছেলের কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর ইসলাম জানান, দুপুর একটার দিকে জাহিদ হাসান নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy