দর্শক এখন ‘মৌ ভাবি’ বলেই ডাকেন : সুষমা সরকার

বিনোদন রিপোর্ট

বিনোদন

অভিনেত্রী সুষমা সরকার। মঞ্চ, টেলিভিশন ও সিনেমা তিন মাধ্যমেই কাজ করে দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অভিনয়ের

2026-02-18T16:14:20+00:00
2026-02-18T16:14:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দর্শক এখন ‘মৌ ভাবি’ বলেই ডাকেন : সুষমা সরকার
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৭১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অভিনেত্রী সুষমা সরকার। মঞ্চ, টেলিভিশন ও সিনেমা তিন মাধ্যমেই কাজ করে দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তার পথচলা শুরু। এ পথচলায়ই ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শক্ত অবস্থানে। টানা ২৫ বছর ধরে তিনি যুক্ত আছেন নাটকের দল দেশ নাটকের সঙ্গে। মঞ্চে নিয়মিত কাজের অভিজ্ঞতা তার অভিনয়ে আলাদা দৃঢ়তা ও পরিপক্বতা এনে দিয়েছে। 

তবে বর্তমানে তিনি ধারাবাহিক নাটক নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। ছোট পর্দায় একসঙ্গে তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে সুষমার। এর মধ্যে ‘দেনা পাওনা’ নামের নাটকটিতে ‘মৌ ভাবি’ চরিত্রটি দিয়ে বেশ আলোচনায় আছেন তিনি। পারিবারিক আবহ, সম্পর্কের টানাপড়েন আর বাস্তব জীবনের নানা ঘটনাকে ঘিরে নির্মিত এ নাটক দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পারিবারিক গল্পের নাটক ও নিজের চরিত্র প্রসঙ্গে সুষমা বলেন, ‘নাটকটির শতাধিক পর্ব প্রচার হয়ে গেছে। যেখানেই যাই, এ নাটকের প্রশংসা শুনি। দর্শক আমাকে এখন মৌ ভাবি বলেই ডাকে। চরিত্রটি নিয়ে অনেকেই নানা মন্তব্য করেন। চরিত্রের নাম ধরে যখন সবাই ডাকেন, ভীষণ ভালো লাগে।’

বর্তমানে দীপ্ত টিভিতে সুষমা অভিনীত ‘পরম্পরা’ ও মাছরাঙা টেলিভিশনে ‘তেল ছাড়া পরোটা’ নামের আরো দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে। ‘পরম্পরা’ পারিবারিক গল্পনির্ভর হলেও ‘তেল ছাড়া পরোটা’ একটু ভিন্ন ধাঁচের, যেখানে রয়েছে হালকা রসিকতা ও সামাজিক বার্তা। ভিন্ন স্বাদের এ দুই নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি করেছে।

এদিকে সুষমা অভিনীত নতুন আরো একটি ধারাবাহিকের প্রচার শুরু হবে শিগগিরই। সকাল আহমেদের পরিচালনায় ও বৃন্দাবন দাশের রচনায় নাটকটির নাম ‘বিশ্বাস বনাম সরদার’। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এ ধারাবাহিক নিয়েও আশাবাদী অভিনেত্রী। এ অভিনেত্রীর মতে নব্বই দশকের নাটকগুলোয় দারুণ সব পারিবারিক গল্প পাওয়া যেত। এটা মাঝখানে কিছুটা হারিয়ে গিয়েছিল। তবে এখন আবার পারিবারিক গল্পের নাটক বেশি হচ্ছে। গল্পের পরিবর্তনের এ দিক খুব ভালো লেগেছে সুষমার কাছে।

অভিনয়ে তার যাত্রা শুরু হয় ২০০০ সালে মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে। দেশ নাটকের সঙ্গে যুক্ত থেকে তিনি অভিনয় করেছেন ‘বিরসাকাব্য’, ‘নিত্যপুরাণ’, ‘জনমে জন্মান্তর’সহ বেশ কিছু মঞ্চ নাটকে। গিয়াসউদ্দিন সেলিমের ‘সাদা মেঘের বৃষ্টি’ ধারাবাহিকের মাধ্যমে নাটকে যাত্রা শুরু করেন সুষমা। ‘প্রজ্ঞা পারমিতা’, ‘বিজলি’, ‘ধন্যি মেয়ে’, ‘সোনার সুতো’, ‘যুবরাজ’ প্রভৃতি তার অভিনীত নাটক। 

২০১৬ সালে তিনি ইন্দো-বাংলাদেশ যৌথ উদ্যোগের চলচ্চিত্র বাদশা-দ্যা ডন অভিনয় করেছিলেন যেটির মূল চরিত্রে অভিনয় করেছেন জিৎ এবং নুসরাত ফারিয়া। তার অভিনীত নারী নির্যাতনের ওপর নির্মিত একটি বিজ্ঞাপন বেশ আলোচিত হয়েছিল। এর বাইরেও দেশের কিছু বড় কোম্পানির বেশ কিছু পণ্যের মডেলও হয়েছেন সুষমা। এছাড়াও মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি তিনি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন।  

সুষমা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘ছুঁয়ে দিলে মন’, ‘ডুব সাঁতার’, ‘বাদশা’, ‘ভুবন মাঝি’, ‘দহন’,‘ সাপলুডু’, ‘ গোর’ ,‘ নবাব এলএলবি’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy