টঙ্গীতে মাদকসহ ৪ নারী কারবারি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে পেটের সাথে বিশেষ কায়দায় বেঁধে ফেন্সিডিল পাচারের সময় চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।মঙ্গলবার রাত

2026-02-18T21:23:51+00:00
2026-02-18T21:23:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মাদকসহ ৪ নারী কারবারি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৩৩০)
X

গাজীপুরের টঙ্গীতে পেটের সাথে বিশেষ কায়দায় বেঁধে ফেন্সিডিল পাচারের সময় চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) রাকিব হাসান।

গ্রেফতারকৃতরা হলেন— রাবেয়া বেগম (২৫), বেলী আক্তার (২৪), লিমা খাতুন (২২) ও শিখা খাতুন (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গী নতুন বাজার এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান চলাকালে টঙ্গী থেকে নরসিংদীগামী সড়কে একটি অটোরিকশায় থাকা চার নারীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তাদের প্রত্যেকের পেটের সঙ্গে স্বচ্ছ স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে রাখা মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy