নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও'র টিন-নগদ অর্থ প্রদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন

2026-02-19T20:30:39+00:00
2026-02-19T20:30:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও'র টিন-নগদ অর্থ প্রদান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৩৪)
X

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে ঢেউটিন, নগদ টাকা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, আলীরটেক ইউনিয়ন পরিষদ সদস্য ফিরোজ মিয়া, কুতুবপুর ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ মিয়া প্রমুখ। 

জানা যায়, সম্প্রতি সদর উপজেলার আলীরটেক ও এনায়েতনগর ইউনিয়নে পৃথক ভাবে দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে করে তাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের পরিবারের খোজ খবর নেন। 

এসময় এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকার জিয়াসমিন বেগম এবং আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর এলাকার জাহি হাসানকে শান্তনা দিয়ে আসেন। পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এ দুই পরিবারের মাঝে ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, শুকনা খাবার এবং কম্বল বিতরণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy