কিশোরগঞ্জে আগুনে পুড়ল শিক্ষকের ৪ বসত ঘর

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে অজ্ঞাতের দেওয়া আগুনে কবিরুল ইসলাম নামে এক শিক্ষকের ৪টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।এসময় ২ টি গরু,২টি

2026-02-21T15:56:46+00:00
2026-02-21T15:56:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে আগুনে পুড়ল শিক্ষকের ৪ বসত ঘর
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ২৫৪)
X


নীলফামারীর কিশোরগঞ্জে অজ্ঞাতের  দেওয়া আগুনে কবিরুল ইসলাম নামে এক শিক্ষকের  ৪টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

এসময় ২ টি গরু,২টি ছাগল ও ৪০ থেকে ৫০টি হাঁস-মুরগি পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে  উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে সব কিছু মিলে পরিবারটির ৮  লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয়রা জানান।  শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি  খেজুর পাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। 

শনিবার  সরেজমিনে স্থানীয়রা জানান,শুক্রবার রাত ১১টার দিকে শিক্ষক কবিরুলের বসত বাড়ির স্টোর রুমে কে বা কারা গোপনে আগুন লেগে দেয়। এসময় আগুনের লেলিহান  শিথা দাউ দাউ করে দ্রুত চার দিকে ছড়িয়ে পড়লে গোয়াল ঘরসহ ২ টি গরু, ২ টি ছাগল ও ৪০ থেকে ৫০ টি হাঁস-মুরগীসহ ৪টি ঘর ও ঘরের রক্ষিত আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। এতে ৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

আগুন লাগার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘন্টা ব্যাপী বিভিন্ন তৎপরতা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার মোস্তাফিজুর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রাথমিকভাবে আগুন লাগার ঘটনা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এর প্রকৃত ঘটনা জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy