নেছারাবাদে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সারাবাংলা

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ

2026-02-23T14:56:22+00:00
2026-02-23T14:56:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ২৪২)
উপজেলা পরিষদের সভাকক্ষে সভা
X

উপজেলা পরিষদের সভাকক্ষে সভা

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা শুরু হয়ে দুপুর পর্যন্ত চলমান থাকে। 

সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত।

সভায় উপজেলার ২৭টি সরকারি দপ্তরের পাশাপাশি ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার সার্বিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি—এসব বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার তদন্ত কর্মকর্তা রাধেশ্যাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত উপজেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় সেবার মান পৌঁছে দিতে প্রত্যেক কর্মকর্তাকে আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সতর্ক থাকার আহ্বান জানান।

সাধারণ সভায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত সভা উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy