‘প্রিন্স’ নিয়ে ব্যস্ত তাসনিয়া ফারিণ

বিনোদন রিপোর্ট

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেয়ার পর বড় পর্দাতেও নিজেকে প্রমাণ করতে সক্ষম

2026-02-23T15:03:46+00:00
2026-02-23T15:03:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘প্রিন্স’ নিয়ে ব্যস্ত তাসনিয়া ফারিণ
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেয়ার পর বড় পর্দাতেও নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এ অভিনেত্রী। গত ঈদে ‘ইনসাফ’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। সিনেমায় তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শরিফুল রাজ। প্রথম এ বাণিজ্যিক সিনেমা দিয়ে আলোচনায় আসেন ফারিণ।

 অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকমহলে আলাদা করে নজর কাড়েন তিনি। এদিকে গত এক বছরে একটি মাত্র সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছেন ফারিণ। তাও আবার শাকিব খানের সঙ্গে। গত বছরের শেষের দিকে ‘প্রিন্স’ নামের এ সিনেমার কাজ শুরু হয়। বড় বাজেট ও বিশাল আয়োজনে নির্মিত এ সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে শ্রীলংকায়। সেখানকার মনোরম লোকেশনে এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিণ। ‘প্রিন্স’ নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ। বড় আয়োজনের এ সিনেমায় থাকছে নানা চমক। তবে সেগুলো কিছুই এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আসছে ঈদের অন্যতম বড় সিনেমা হিসেবেই মুক্তি পেতে যাচ্ছে শাকিব-ফারিণের ‘প্রিন্স’।

এদিকে ফারিণ সিনেমার টানা শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটি পরিপূর্ণ একটি সিনেমা। এমন গল্পের ও নির্মাণের সিনেমা এর আগে দেশে হয়নি। সিনেমার পরতে পরতে চমক রাখার চেষ্টা করা হয়েছে। ‘ইনসাফ’-এর পর ‘প্রিন্স’-এর মতো সিনেমায় শাকিব খানের সঙ্গে আমার অভিষেক হচ্ছে। এটা আমার জন্যও বড় একটি পাওয়া।’ ফারিণ আরো বলেন, ‘শাকিব খান সম্পর্কে বলার কিছু নেই। তার তুলনা শুধু তিনিই। অত্যন্ত কো-অপারেটিভ তিনি। ঈদে সিনেমাটি দর্শকরা দারুণ উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।’

২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয় জগতে আসেন তিনি। ‘আমরা আবার ফিরব কবে’- এই নাটকের মাধ্যমে ছোটপর্দায় তার অভিষেক হয়। ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন ফারিণ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। এরপর অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ফারিণ। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও বেশ মনোযোগী তিনি।

তাসনিয়ার উল্লেখযোগ্য নাটকের মধ্যে— ‘চারকাহন’, ‘টাপুর-টুপুর’, ‘দৌড়া বাজান’, ‘পুলিশ একজন মানুষ’, ‘লাডডু সোনা’, ‘মাস্ক’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy