পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোঃ শাহীন মল্লিক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ৬ নম্বর ওয়ার্ডের নাগর মল্লিক বাড়ি থেকে ৩ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। শাহীন মল্লিক মৃত নাগর মল্লিকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাউফল থানা পুলিশের এসআই মোফাজ্জলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহীনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।