সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী মায়াঙ্ক আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

না ফেরার দেশে চলে গেলেন এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস

2026-02-25T14:20:56+00:00
2026-02-25T14:20:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী মায়াঙ্ক আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

না ফেরার দেশে চলে গেলেন এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়াঙ্ক পাওয়ার। গত ২৩ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৭ বছর বয়স হয়েছিল তার। আর এই তারকা খ্যাতিবান ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ ও ফিটনেস সম্প্রদায়ে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মায়াঙ্কের মৃত্যুর ঘটনায় তার টিম থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন ভাই, চ্যাম্পিয়ন, একজন পরামর্শদাতা এবং অনেকের জন্য অনুপ্রেরণা ছিলেন তিনি। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি বিবৃতিতে।
মায়াঙ্কের মৃত্যৃতে তাকে স্মরণ করতে বুধবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত রানা প্রতাপ বাগের সঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

টেলিভিশন রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা-৭’-এর আসরে অংশ নেয়ার পর দর্শকের কাছে পরিচিত লাভ করেন মায়াঙ্ক। এতে তার সুর এবং আন্তরিক ব্যক্তিত্ব অনুষ্ঠানের নাটকীয়তা এবং প্রতিযোগিতায় আলাদা করে উপস্থাপন করে তাকে। শো থেকে তার বিদায় নেয়ার মুহূর্ত আবেগঘন পরিবেশ তৈরি করেছিল। বিশেষ করে তাকে যখন বলিউডের আইটেম গার্ল সানি লিওন অশ্রুসিক্ত চোখে জড়িয়ে ধরেন এবং নিখিল চিনাপা আলিঙ্গন করেন।

মায়াঙ্ক টেলিভিশন ইন্ডাস্ট্রির বাইরে বডি বিল্ডিং জগতে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। বারবার মিস্টার ইন্ডিয়া খেতাব বিজয়ী এবং ফিটনেস পরামর্শদাতা মায়াঙ্ক দীর্ঘদিন প্রশিক্ষণ এবং কোচিংয়ে নিবেদিত ছিলেন। তরুণ ক্রীড়াবিদদের শৃঙ্খলা এবং মনোযোগের সঙ্গে খেলায় সক্রিয় থাকতে অনুপ্রাণিত করতেন।

সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় ছিলেন মায়াঙ্ক। সেখানে প্রায়ই কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা ও মানসিক শক্তির প্রতি প্রতিশ্রুতিবব্ধ দেখা গেছে তাকে। তবে তিনি তারকা খ্যাতি থাকার পরও ব্যক্তিজীবনকে সবসময় দূরে রেখেছেন। সম্পর্ক বা বৈবাহিক অবস্থার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy